1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ফুলবাড়ীতে গোষ্ঠ ধাম মেলা পরিদর্শনে আনন্দ কুমার গুপ্ত ২০ মিনিটেই ভিনিসিয়ুসের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক রামিসা হত্যা মামলায় স্বপ্নাকে খালাস, সোহেলের মৃত্যুদণ্ড বহাল বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ভঙ্গুর রেলওয়ের উন্নয়নে অনেক দূর এগিয়েছে সরকার: মীর হেলাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, যান চলাচল স্বাভাবিক: পুলিশ প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা ঢাবি শিক্ষকদের গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যাননি পরিবারের কেউ

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি করে সংস্থাটি। ইরানি আকাশসীমায় বারবার মার্কিন অনুপ্রবেশের জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের সামরিক ড্রোনগুলো বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর একটি রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি দেশটির বিরুদ্ধে হামলা পরিচালনায় আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহার করা হলে তা বিনা জবাবে পার পাবে না বলেও সতর্ক করেছে সংস্থাটি।

তবে আইআরজিসির এই দাবির বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি বাহরাইন সরকার কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। হামলায় রাডার ব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে, আইআরজিসির বিবৃতি প্রকাশের কিছুক্ষণ আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে সম্ভাব্য হুমকির বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সবাইকে শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে এবং সরকারি নির্দেশনার সর্বশেষ তথ্য অনুসরণ করতে বলা হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ছয়টি সামরিক ড্রোন নিক্ষেপের দাবি করেছিল আইআরজিসি। তবে সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই দাবি প্রত্যাখ্যান করে জানায়, মার্কিন বাহিনী ইরানের দুটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছিল।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হলে তেহরানও তার জবাব দেবে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের কিছু বাঁধ শুধু কৃষিকাজে সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোকে সহায়তা করার উদ্দেশ্যেও নির্মিত হয়ে থাকতে পারে।

ঘালিবাফ তাঁর পোস্টে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছাকাছি অবস্থিত বাঁধগুলোকে দ্বৈত ব্যবহারের উপযোগী হিসেবে বিবেচনা করার যুক্তি গ্রহণ করা হলে একই যুক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, মার্কিন বা ইসরায়েলি ঘাঁটির কাছাকাছি থাকা বাঁধ, বন্দর ও বিদ্যুৎকেন্দ্রকেও একইভাবে দ্বৈত ব্যবহারের স্থাপনা হিসেবে গণ্য করা যেতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই ড্রোন হামলার দাবি এবং বেসামরিক অবকাঠামো নিয়ে ঘালিবাফের বক্তব্য নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park