1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ফুলবাড়ীতে গোষ্ঠ ধাম মেলা পরিদর্শনে আনন্দ কুমার গুপ্ত ২০ মিনিটেই ভিনিসিয়ুসের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক রামিসা হত্যা মামলায় স্বপ্নাকে খালাস, সোহেলের মৃত্যুদণ্ড বহাল বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ভঙ্গুর রেলওয়ের উন্নয়নে অনেক দূর এগিয়েছে সরকার: মীর হেলাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, যান চলাচল স্বাভাবিক: পুলিশ প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা ঢাবি শিক্ষকদের গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যাননি পরিবারের কেউ

অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অন্য গণমাধ্যমের সংবাদ কপি করে প্রকাশ, অপতথ্য ছড়ানো এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রবণতা বন্ধে সরকার এ উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন সংবাদ প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে অনেকেই অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কপি করে প্রকাশ করছেন। সাংবাদিকতার ক্ষেত্রে এ ধরনের প্রবণতা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে, তা নিশ্চিত করা হবে। এ বিষয়ে সরকার ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছে। শুধু রাজধানী ঢাকায় নয়, ঢাকার বাইরেও এ ধরনের অনেক অনিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে। সবগুলোর বিরুদ্ধেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এভাবে অনিবন্ধিত কার্যক্রম চলতে দেওয়া যায় না।

অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করলেও পুলিশ ভেরিফিকেশন, বিশেষ শাখা (এসবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাই-বাছাই শেষ না হওয়ায় নিবন্ধন প্রক্রিয়া আটকে রয়েছে বলে সাংবাদিকরা তাঁর দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, যারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বিলম্ব হচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। যেসব প্রতিষ্ঠান নিবন্ধনের যোগ্য, তাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

গণমাধ্যমের জন্য নতুন নীতিমালা প্রণয়নের অগ্রগতি সম্পর্কেও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, এ বিষয়ে তথ্যমন্ত্রী সংসদে কাজ চলমান থাকার কথা জানিয়েছেন। নীতিমালা তৈরির জন্য বিভিন্ন অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে যাচ্ছে। তবে এটি চূড়ান্ত করতে আরও কিছুটা সময় প্রয়োজন হবে। নীতিমালা প্রণয়নের বিষয়টি নিশ্চিত করে তিনি সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানান।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park