1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাটারায় হত্যা চেষ্টা মামলা: সাবেক এমপি বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ট্রাক্টর নিয়ে মাঠে শিক্ষার্থীরা, ভাঙা হচ্ছে বাণিজ্য মেলার স্থাপনা সৌদির বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত ৭ বাদাম বিক্রেতা থেকে স্কুলশিক্ষার্থী, ৮ বছরের হাসানের পাশে ডিসি ফরিদা ছয় বিঘা জমির বিনিময়ে কেনা রেডিও, শেষ পর্যন্ত বিক্রি মাত্র ১৮০ টাকায় ৫১ বছরের বিরতি ভেঙে ভোট, নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে টিপুর জয় ক্যালিফোর্নিয়া থেকে রিমোট কন্ট্রোলে চলত কুশ ল্যাব, অবশেষে গ্রেপ্তার তৌসিফ প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ৪ কোটি টাকার আধুনিক খেলার মাঠ পাচ্ছে টাঙ্গাইলের বাবুপুর দুই বছরের বেশি সময় পর চাকরি থেকে বরখাস্ত হারুন অর রশীদ যুবসমাজই জাতির প্রাণশক্তি, বললেন প্রধানমন্ত্রী

ট্রাক্টর নিয়ে মাঠে শিক্ষার্থীরা, ভাঙা হচ্ছে বাণিজ্য মেলার স্থাপনা

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে নির্মিত বাণিজ্য মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দুটি ট্রাক্টর ব্যবহার করে মেলার অস্থায়ী স্টল ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছেন তারা।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে জড়ো হয়ে স্থাপনা ভাঙার কাজ শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা দুটি ট্রাক্টর ব্যবহার করে মেলার বিভিন্ন স্থাপনা ভাঙতে দেখা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলা, কৃষি গবেষণা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য মাঠটি উন্মুক্ত করে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলা কিংবা অন্য কোনো বাণিজ্যিক আয়োজনের নামে স্থাপনা নির্মাণ করা যাবে না।

শিক্ষার্থীরা জানান, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি আগে বিশ্ববিদ্যালয়ের নামে ছিল। কিন্তু বর্তমানে সেখানে বিভিন্ন বাণিজ্যিক আয়োজন ও স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই মাঠটি পুনরুদ্ধার করে সেখানে কৃষি গবেষণার জন্য ইনস্টিটিউট কিংবা আধুনিক গবেষণাকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

এ ছাড়া মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল, বাণিজ্য মেলা ও অন্যান্য বাণিজ্যিক আয়োজন বন্ধ এবং ভবিষ্যতে সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার নিশ্চয়তা চান আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার সময় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ১২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় তারা নিজেরাই মেলার স্থাপনা ও স্টল ভাঙার উদ্যোগ নিয়েছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম জানিয়েছিলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হবে। তবে ভাঙচুরের মতো কর্মকাণ্ড যাতে আর না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে মাটির গুণাগুণ পরীক্ষার কাজ শুরু হলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে যান তারা।

পরদিন ২৮ অক্টোবর মেলার প্রধান প্রবেশগেটসহ কয়েকটি অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর থেকে মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।

এ দাবিতে শিক্ষার্থীরা কয়েক দফায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন। সর্বশেষ গতকাল রোববার চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ পুরোপুরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাদের মতে, মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও কৃষি গবেষণার কাজে ব্যবহার হওয়া উচিত। কোনো ধরনের বাণিজ্যিক আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের এই মাঠ ব্যবহার করা যাবে না।

মাঠের মালিকানা ও ব্যবহার নিয়ে চলমান বিরোধের মধ্যে সোমবার শিক্ষার্থীদের ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙার ঘটনা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। এখন শিক্ষার্থীদের দাবি পূরণ এবং মাঠের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park