1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ফুলবাড়ীতে গোষ্ঠ ধাম মেলা পরিদর্শনে আনন্দ কুমার গুপ্ত ২০ মিনিটেই ভিনিসিয়ুসের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক রামিসা হত্যা মামলায় স্বপ্নাকে খালাস, সোহেলের মৃত্যুদণ্ড বহাল বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ভঙ্গুর রেলওয়ের উন্নয়নে অনেক দূর এগিয়েছে সরকার: মীর হেলাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, যান চলাচল স্বাভাবিক: পুলিশ প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা ঢাবি শিক্ষকদের গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যাননি পরিবারের কেউ

ফুলবাড়ীতে গোষ্ঠ ধাম মেলা পরিদর্শনে আনন্দ কুমার গুপ্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গোষ্ঠ ধাম মেলা। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করে মন্দির পরিচালনা কমিটি। মেলা পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।

মেলা উপলক্ষে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণে সমবেত হন। পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিমূলক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ।

এ সময় আনন্দ কুমার গুপ্ত মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং মন্দিরের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। ধর্মীয় আয়োজন ও মেলার পরিবেশও পরিদর্শন করেন তিনি।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতি বছর রাধা-কৃষ্ণের আরাধনা ও গোষ্ঠলীলা স্মরণে ঐতিহ্যবাহী এ গোষ্ঠ পূজা ও মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতায় মেলাটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে।

মেলাকে কেন্দ্র করে ফুলবাড়ীর খয়েরবাড়ী এলাকায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park