1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে জামিনে মুক্ত কামাল উদ্দিন, বললেন ‘ভয় পাই না’ আমন মৌসুমে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন ধান কিনবে সরকার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন টাঙ্গাইলে বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে অপরাধ দমনে মোহাম্মদপুরে বসছে শত শত সিসিটিভি ক্যামেরা বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় তারেক রহমান শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তিতে নজরদারি বিজিবির ফুলবাড়ীতে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে নতুন আশ্রম চালু রেজিস্ট্রেশনে দুর্নীতি-হয়রানিতে ছাড় নয়: আইনমন্ত্রী ডিসেম্বরে বড় শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত

বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় তারেক রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

২০২৭ সালের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদ হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত তালিকায় তারেক রহমানকে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে দেশের বাইরে থেকেই বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। পরবর্তী সময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় এনে দেন। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এদিকে, ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তালিকায় আরও রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এ ছাড়া শীর্ষস্থানীয়দের তালিকায় স্থান পেয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তাঁর পূর্বসূরি আলী খামেনির নাম রাখা হয়েছে প্রয়াত ব্যক্তিদের তালিকায়।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park