1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ফুলবাড়ীতে গোষ্ঠ ধাম মেলা পরিদর্শনে আনন্দ কুমার গুপ্ত ২০ মিনিটেই ভিনিসিয়ুসের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক রামিসা হত্যা মামলায় স্বপ্নাকে খালাস, সোহেলের মৃত্যুদণ্ড বহাল বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ভঙ্গুর রেলওয়ের উন্নয়নে অনেক দূর এগিয়েছে সরকার: মীর হেলাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, যান চলাচল স্বাভাবিক: পুলিশ প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা ঢাবি শিক্ষকদের গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যাননি পরিবারের কেউ

ভঙ্গুর রেলওয়ের উন্নয়নে অনেক দূর এগিয়েছে সরকার: মীর হেলাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি অবিচার করা হয়েছে, যার ফলে বাংলাদেশ রেলওয়ের অনেক অবকাঠামো ও সেবাব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, নানা জটিলতা থাকা সত্ত্বেও রেলওয়ের উন্নয়নে অনেক দূর অগ্রগতি হয়েছে। রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়া নির্দিষ্ট ও স্বচ্ছ নিয়মের মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। সে কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও সরকার পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নিচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই কমিউটার ট্রেন সার্ভিস চালুর ফলে যাত্রীরা তুলনামূলক সুন্দর পরিবেশে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের দৈনন্দিন প্রয়োজন ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই ট্রেনের এ ব্যবস্থা করা হয়েছে।

তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রধানমন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করেন। তবে ধীরে ধীরে পুরো কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মীর হেলাল বলেন, ইতোমধ্যে ট্রেনের বগিগুলো নতুন করে সংস্কার করা হয়েছে। আরও কিছু বগি আসার প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি নতুন ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বগি ও ইঞ্জিন বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য শুধু উচ্চবিত্ত মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা নয়; বরং সমাজের প্রান্তিক ও সাধারণ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা। সাধারণ মানুষ যাতে কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেটিই সরকারের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিউটার ট্রেন সার্ভিস চালুর ফলে চট্টগ্রাম–নাজিরহাট রুটে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে।

নতুন চালু হওয়া ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ থাকবে। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে।

প্রতিটি শোভন শ্রেণির কোচে ৬০টি করে আসন থাকায় পাঁচটি কোচে মোট আসনসংখ্যা ৩০০টি। এ ছাড়া এসএলআর কোচে থাকবে ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে মোট ৩৩৪টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) অতিরিক্ত দায়িত্বে থাকা মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park