1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন জানুয়ারিতেই চালু হতে পারে পদ্মা ব্যারেজ, জানালেন পানিসম্পদ মন্ত্রী বেলুচিস্তানে সেনা অভিযানে টিটিপির শীর্ষ কমান্ডার নিহত হালিমা খাতুনের দুঃখের শেষ কোথায়? দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় অসহায় মা সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অযাচিত চাপ ও সংকটের মুখে পড়তে পারে: আজহারী বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না: আখতার হোসেন মাথা টেপানোর কথা বলে শিশুকে নির্যাতনের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

বেলুচিস্তানে সেনা অভিযানে টিটিপির শীর্ষ কমান্ডার নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলায় সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) অন্যতম শীর্ষ কমান্ডার আদিল শাহ ওরফে দরবেশ নিহত হয়েছেন। তাঁকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য ২৫ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছিল দেশটির সরকার।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের বিষয়টি পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র। নিরাপত্তা সূত্রের দাবি, নিহত আদিল ২০২০ সালের ডিসেম্বরে টিটিপিতে যোগ দেন। পরে ২০২৪ সালে গোষ্ঠীটির আর্থিক কার্যক্রম দেখাশোনার দায়িত্ব পান তিনি। পাশাপাশি বেলুচিস্তানের ঝোব, শেরানি ও শাবান এলাকায় বাইরের অঞ্চল থেকে আসা সদস্যদের থাকার ব্যবস্থাও করতেন।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলোর অভিযোগ, ২০২২ ও ২০২৩ সালে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনায় জড়িত ছিলেন আদিল। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আদালতে ১৯টি মামলা ছিল বলেও জানিয়েছে সূত্রগুলো।

নিরাপত্তা সূত্রের মতে, বেলুচিস্তানে পরিচালিত ‘অপারেশন রাদ্দ-উল-ফিতনা ৩’-এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানসহ বিভিন্ন এলাকায় জঙ্গি হামলা নিয়ে উদ্বেগ বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে।

পাকিস্তান বারবার কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে, যেন আফগান ভূখণ্ড ব্যবহার করে কোনো গোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাতে না পারে। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য অব্যাহত রয়েছে।

বেশ কয়েক দফা আলোচনা হলেও ইসলামাবাদ ও কাবুলের মধ্যে বিরোধের সমাধান হয়নি। আফগানিস্তানের মাটি ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা চালানোর অভিযোগ দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান বিরোধের বিষয় হয়ে রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park