1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের ধাক্কাধাক্কি-হাতাহাতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

‘যারা ঘটিয়েছে, তারা নিজেদের চিনতে ভুল করেছে’—সাখাওয়াত
‘উত্তেজিত আইনজীবীরা সাখাওয়াতকে অবরুদ্ধ করে’—আনোয়ার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে হেনস্তা ও পরে অবরুদ্ধ করার অভিযোগও উঠেছে।
ঘটনার বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেন, আইনজীবীদের একটি সভা চলাকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দলবল নিয়ে সেখানে উপস্থিত হলে উত্তেজনা তৈরি হয়। তার অভিযোগ, একপর্যায়ে সাখাওয়াতের সঙ্গে থাকা লোকজনের সঙ্গে আইনজীবীদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। পরে উত্তেজিত আইনজীবীরা সাখাওয়াতকে অবরুদ্ধ করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ঘটনাটি অত্যন্ত বিব্রতকর। তিনি বলেন, “যারা ঘটিয়েছে, তারা নিজেদের চিনতে ভুল করেছে। আমি আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলাম। দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত। এ ধরনের ঘটনা কারও জন্যই শুভকর নয়।”
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে আইনজীবীদের নিয়ে খাবারের আয়োজন করা হয়। একই সময়ে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের পক্ষ থেকেও অন্য আইনজীবীদের নিয়ে পৃথক আয়োজন করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল বলে তারা জানান।
একপর্যায়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আদালত ভবনে প্রবেশ করে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে বসেন। এ সময় বিপরীত পক্ষের আইনজীবীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি ও হৈ-হুল্লোড় শুরু হয়।
পরে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিপরীত পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, “আজকের ঘটনা নারায়ণগঞ্জের জন্য দুঃখজনক। গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।”
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান অভিযোগ করেন, “আমরা রুমে বসে কথা বলছিলাম। হঠাৎ সাখাওয়াত সাহেব ও অ্যাডভোকেট আজিজ মোল্লাসহ তার অনুসারীরা সেখানে আসেন। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে পিপির আঙুলে আঘাত লাগে এবং অ্যাডভোকেট নয়নের কলার ধরে টান দেওয়া হয়। আমরা প্রতিরোধ করতে গেলে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।”
অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর আদালতপাড়ায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park