
নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাম রাব্বি (২৮), মো. ইয়ন (২২) ও শিপন (২৪)।
অন্যদিকে, ফতুল্লার চাষাড়া রেলক্রসিং এলাকার পাকা সড়কে পৃথক অভিযান চালিয়ে দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামের এক ব্যক্তিকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পৃথক দুই অভিযানের ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।