1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন জানুয়ারিতেই চালু হতে পারে পদ্মা ব্যারেজ, জানালেন পানিসম্পদ মন্ত্রী বেলুচিস্তানে সেনা অভিযানে টিটিপির শীর্ষ কমান্ডার নিহত হালিমা খাতুনের দুঃখের শেষ কোথায়? দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় অসহায় মা সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অযাচিত চাপ ও সংকটের মুখে পড়তে পারে: আজহারী বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না: আখতার হোসেন মাথা টেপানোর কথা বলে শিশুকে নির্যাতনের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

আজ ৮১তম জাতিসংঘ দিবস

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে সংস্থাটির যাত্রা শুরু হয়। বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সংস্থাটি ৮১ বছরে পদার্পণ করেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। বর্তমানে সংস্থাটির সদস্যরাষ্ট্র ১৯৩টি। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।

স্বাধীনতার পর ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। এরপর থেকে আন্তর্জাতিক কূটনীতি, উন্নয়ন কার্যক্রম এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আসছে দেশটি।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১৯৮৮ সালে ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে কর্মকর্তা পাঠানোর মধ্য দিয়ে এ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৫ সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। সংস্থাটির ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।

জাতিসংঘ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি বিশ্বশান্তি, মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জাতিসংঘ সনদের মূলনীতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ তৈরি করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park