1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফিলিপাইনে আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট বেসরকারি বিল উত্থাপনে গতি আনতে সংসদীয় কমিটির উদ্যোগ কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন জানুয়ারিতেই চালু হতে পারে পদ্মা ব্যারেজ, জানালেন পানিসম্পদ মন্ত্রী বেলুচিস্তানে সেনা অভিযানে টিটিপির শীর্ষ কমান্ডার নিহত হালিমা খাতুনের দুঃখের শেষ কোথায়? দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় অসহায় মা সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অযাচিত চাপ ও সংকটের মুখে পড়তে পারে: আজহারী

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও মো. আজহারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে হোসেনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park