1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অযাচিত চাপ ও সংকটের মুখে পড়তে পারে: আজহারী বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না: আখতার হোসেন মাথা টেপানোর কথা বলে শিশুকে নির্যাতনের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নেওয়ার অভিযোগ চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে নারায়ণগঞ্জ চাষাড়ায় আসছে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ গাজীপুরে ছাত্রদল নেতা নাঈম শিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অযাচিত চাপ ও সংকটের মুখে পড়তে পারে: আজহারী

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

দেশের মাদ্রাসাগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর সংস্কারের আহ্বান জানিয়েছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, দ্বীনি শিক্ষার মর্যাদা ও মানুষের আস্থা ধরে রাখতে মাদ্রাসাগুলোতে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আজহারী বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেক মাদ্রাসা ও হিফজখানায় যথাযথ তদারকি, নিরাপদ পরিবেশ, সিসি ক্যামেরা ও মানসম্মত পাঠদানব্যবস্থার অভাব রয়েছে। এসব প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় মাদ্রাসা শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

মাদ্রাসার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, হাজারো আলেম-আলেমা ও দ্বীনদার প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও আস্থাশীল করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আজহারী বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে সেগুলো জবাবদিহিতা ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। প্রতিষ্ঠান পরিচালনায় নিবন্ধন, মানসম্মত পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক, নিরাপদ অবকাঠামো, স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া ও নিয়মিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন।

শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু বিষয়ভিত্তিক জ্ঞান থাকলেই চলবে না; শিশুদের মনস্তত্ত্ব, আবেগ ও শেখার ধরন বুঝে বয়সোপযোগী ও মানবিক আচরণ করার সক্ষমতাও থাকতে হবে। বিশেষ করে আবাসিক মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন জরুরি।

মাদ্রাসায় শাসনের নামে শারীরিক শাস্তি ও নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে আজহারী বলেন, শিশুদের মনে ভয়, অপমান কিংবা দীর্ঘমেয়াদি মানসিক আঘাত সৃষ্টি করে—এমন আচরণ শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে প্রজ্ঞা, ভালোবাসা ও মানবিকতার ভিত্তিতে।

প্রতিটি মাদ্রাসায় শিশু সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগ গ্রহণ ও তদন্তের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে অভিযোগ জানাতে পারে, সে জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং অভিযোগকারীর পরিচয় ও মর্যাদা রক্ষা করাও জরুরি।

গুরুতর অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত, যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে অভিযোগ ও প্রমাণিত অপরাধের মধ্যে পার্থক্য বজায় রেখে ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলেম-উলামা, পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষা কর্তৃপক্ষ ও শিশু সুরক্ষায় কাজ করা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন আজহারী। সীমিত সামর্থ্যের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন ও শিশু সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আজহারী বলেন, এ পর্যালোচনা মাদ্রাসার বিরুদ্ধে নয়; বরং মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও দ্বীনি শিক্ষার মর্যাদা রক্ষার স্বার্থেই। নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে আত্মসমালোচনা, জবাবদিহিতা ও সংস্কারের পথে এগিয়ে যাওয়া দুর্বলতা নয়, বরং দায়িত্বশীলতার পরিচয়। দ্বীনি শিক্ষার মর্যাদা ও সামাজিক আস্থা অটুট রাখতে এখনই কার্যকর ও সময়োপযোগী সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park