1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অযাচিত চাপ ও সংকটের মুখে পড়তে পারে: আজহারী বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না: আখতার হোসেন মাথা টেপানোর কথা বলে শিশুকে নির্যাতনের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নেওয়ার অভিযোগ চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে নারায়ণগঞ্জ চাষাড়ায় আসছে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ গাজীপুরে ছাত্রদল নেতা নাঈম শিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না: আখতার হোসেন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

বিএনপি সরকার সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর, বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোটে পাস হওয়ার পরও বিএনপি সরকার সংস্কারের প্রস্তাবগুলো মানতে চায় না। তারা এখন পেছনের দিকে ফিরে যাওয়ার বাহানা খুঁজছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জুলাই সনদ প্রণয়নের বিষয়ে দীর্ঘদিন ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। এনসিপি তখন জানিয়েছিল, সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার পর তারা স্বাক্ষর করবে। কারণ, আইনগত বাধ্যবাধকতা না থাকলে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত না হওয়ার আশঙ্কা ছিল।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পর এবং গণভোট অনুষ্ঠিত হওয়ার পরও বিএনপি সরকার সংস্কারের প্রস্তাবগুলো মানতে চাইছে না। বিএনপি সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বললেও যেসব বিষয়ে দলটির কোনো আপত্তি ছিল না, সেগুলোও বাস্তবায়ন করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।

এনসিপির সদস্যসচিব আরও বলেন, পুলিশ সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির কোনো নোট অব ডিসেন্ট ছিল না। এরপরও পুলিশ সংস্কার কমিশন বাস্তবায়িত হয়নি এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়টিও বাদ দেওয়া হয়েছে বলে তিনি প্রশ্ন তোলেন। এ ছাড়া সংসদের স্থায়ী কমিটিগুলোতে আনুপাতিক হারে বিরোধী দলের সভাপতিত্ব দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন না হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

আখতার হোসেন বলেন, জুলাই সনদ প্রণয়ন ও স্বাক্ষর, বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট পাস হওয়ার পরও সরকার কেন পেছনে ফিরতে চাইছে, তা স্পষ্ট করা প্রয়োজন। তাঁর অভিযোগ, সংস্কার বাস্তবায়ন ঠেকাতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির সময় সরকার আপত্তি না জানিয়ে বরং সাধুবাদ জানিয়েছিল। তাই এখন পেছনে ফেরার চেষ্টা করা উচিত নয়।

সংকট নিরসনে একপেশে ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান আখতার হোসেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park