1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন ঘিরে আলোচনা, আলোচনায় টিপু খোরশেদ ও রিয়াদ মেহেদী স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগের ঘোষণা, ১৬ হাজার কোটির টেন্ডার ও ৫ রোবটিক সার্জারি মেশিন মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ৩ সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়ি-রাঙামাটিতে অর্ধদিবস অবরোধ আজ ৮১তম জাতিসংঘ দিবস নিউমার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে অভিযান চালাবে ডিএসসিসি আ.লীগ ছাড়লেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম, বাকি জীবন কাটাতে চান ইবাদতে

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

জাপানের টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব—জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর নিয়ে শামা ওবায়েদ বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরে নতুন বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন তিনি।

কপ-৩১ সামনে রেখে বাংলাদেশ জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবে বলেও জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দিতে হবে।

শামা ওবায়েদ বলেন, উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই সহায়তা অনুদান হিসেবে দেওয়া উচিত, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়ে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বৈশ্বিক আলোচনায় ফল পেতে ঐক্যবদ্ধভাবে কথা বলার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় একটি আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ উদ্যোগে যুক্ত করার সুযোগ রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park