1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, আহত ১০; তিন মোটরসাইকেলে আগুন আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে গৃহকর্তা আহত দেশের সংকটে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: মেজর জেনারেল ফয়সাল বাতেন সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, জানবেন যেভাবে বৈশাখী টিভিতে হামলার পর পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের ব্যবসা, আয়ের রেকর্ড গড়ল GTA 6 মুসল্লিদের জায়গা বাড়াতে আধুনিক হচ্ছে পাগলা মসজিদ স্পেনের বিপক্ষে প্রতিশোধ নয়, শিরোপাই লক্ষ্য ফ্রান্সের: জিদান ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ পরাধীন করতে পারবে না: প্রধানমন্ত্রী হাজিরা দিয়েও কাজে যোগ দেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ

গরুর মাংসের আড়াই কেজির দামে মিলছে ৯০০ গ্রামের ইলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাজধানীর বাজারে ইলিশের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছটি। গরুর মাংস কিনলে যেখানে আড়াই কেজির বেশি পাওয়া যাচ্ছে, সেখানে একই দামে মিলছে মাত্র ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ। বাজারভেদে গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা। অন্যদিকে, ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২ হাজার ১৬০ টাকা। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইলিশের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশান, উত্তর বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে ইলিশের দামে রয়েছে বেশ পার্থক্য। ২৫০ গ্রাম ওজনের চারটি ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা দরে। ৩০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। ৫০০ গ্রামের ইলিশের কেজি ১ হাজার ৬০০ টাকা এবং ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে। অন্যদিকে, ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার ৪০০ টাকা। সে হিসাবে একটি ৯০০ গ্রামের ইলিশ কিনতে খরচ হচ্ছে ২ হাজার ১৬০ টাকা।

বিক্রেতা হোসেন আহমেদ বলেন, মাছের সরবরাহ বেশি থাকায় কিছুদিন আগে ইলিশের দাম কমেছিল। তখন ২৫০ গ্রাম ওজনের চারটি ইলিশের কেজি ৭০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে বর্তমানে একই আকারের মাছ ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।

আরেক বিক্রেতা শিপন বর্মন বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইলিশের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে সরবরাহ বেশি থাকায় দাম অনেকটা কম ছিল। তবে এ সপ্তাহে সরবরাহ কমে যাওয়ায় দাম আবার বেড়েছে।

গুলশান-বারিধারা ডিওএইচএস সংলগ্ন কালাচাঁদপুর এলাকার বাসিন্দা পারভেজ হাসানও ইলিশ কিনতে বাজারে এসেছিলেন। তাকে বিক্রেতা শিপন বর্মনের সঙ্গে দরদাম করতে দেখা যায়।

পারভেজ জানান, পরিবারের চাহিদা মেটাতে ইলিশ কিনতে এসেছেন। বাজারের কয়েকটি দোকান ঘুরে পছন্দের মাছ খুঁজেছেন। কিন্তু বড় আকারের ইলিশের দাম বেশি হওয়ায় শেষ পর্যন্ত কিনতে সাহস পাননি। পরে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ছোট আকারের ইলিশ কেনেন।

ইলিশ খাওয়া এখন অনেকটা বিলাসিতার মতো হয়ে গেছে উল্লেখ করে পারভেজ বলেন, বর্তমানে ইলিশ মাছ কেনা অনেকটাই কঠিন। এরপরও স্ত্রী-সন্তানের চাহিদা মেটাতে কিনতে হয়। বড় আকারের ইলিশ কেনার সামর্থ্য না থাকায় ছোট মাছ কিনতে হয়েছে।

অন্যদিকে, এসব বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে। ফলে ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশের দামে আড়াই কেজিরও বেশি গরুর মাংস কেনা সম্ভব হচ্ছে। এতে বাজারে ইলিশের উচ্চমূল্য নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park