1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, আহত ১০; তিন মোটরসাইকেলে আগুন আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে গৃহকর্তা আহত দেশের সংকটে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: মেজর জেনারেল ফয়সাল বাতেন সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, জানবেন যেভাবে বৈশাখী টিভিতে হামলার পর পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের ব্যবসা, আয়ের রেকর্ড গড়ল GTA 6 মুসল্লিদের জায়গা বাড়াতে আধুনিক হচ্ছে পাগলা মসজিদ স্পেনের বিপক্ষে প্রতিশোধ নয়, শিরোপাই লক্ষ্য ফ্রান্সের: জিদান ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ পরাধীন করতে পারবে না: প্রধানমন্ত্রী হাজিরা দিয়েও কাজে যোগ দেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ

মুসল্লিদের জায়গা বাড়াতে আধুনিক হচ্ছে পাগলা মসজিদ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদকে আধুনিক মসজিদ কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ের জায়গার সংকট দূর করতে নতুন নামাজের শেড, অজুখানা ও নারীদের জন্য ওয়াশব্লক নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের জন্য নেওয়া হয়েছে আরও বেশ কিছু পরিকল্পনা।

শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মসজিদের চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এসব উন্নয়ন পরিকল্পনার কথা জানান।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের নামাজ আদায়ের জায়গার সংকুলান না হওয়ায় তিনটি নামাজের শেড, অজুখানা এবং নারীদের জন্য ওয়াশব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজের জন্য গত ২৭ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মাঝখানে ৫৩ শতাংশ ৭৭ লিংক জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে। নতুন কমপ্লেক্সের নান্দনিক নকশা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

উন্নয়নকাজের পাশাপাশি পাগলা মসজিদের তহবিল থেকে পরিচালিত হচ্ছে বিভিন্ন মানবিক ও ধর্মীয় কার্যক্রম। মসজিদ কমপ্লেক্সে থাকা এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় ব্যয় এই তহবিল থেকে বহন করা হয়। এ ছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং অবকাঠামোগত উন্নয়নেও অর্থ ব্যয় করা হচ্ছে।

মসজিদের তহবিলে জমা রাখা অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। অন্যদিকে পাগলা মসজিদের মাদ্রাসা থেকে এ পর্যন্ত প্রায় ২৫৩ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।

প্রসঙ্গত, শনিবার চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১০টি দানবাক্স ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। এতে ৫১ বস্তা টাকা পাওয়া যায়। দানের এসব অর্থ গণনার পাশাপাশি মসজিদের উন্নয়ন, ধর্মীয় শিক্ষা ও বিভিন্ন মানবিক সেবামূলক কার্যক্রমে অর্থ ব্যবহারের বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park