1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, আহত ১০; তিন মোটরসাইকেলে আগুন আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে গৃহকর্তা আহত দেশের সংকটে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: মেজর জেনারেল ফয়সাল বাতেন সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, জানবেন যেভাবে বৈশাখী টিভিতে হামলার পর পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের ব্যবসা, আয়ের রেকর্ড গড়ল GTA 6 মুসল্লিদের জায়গা বাড়াতে আধুনিক হচ্ছে পাগলা মসজিদ স্পেনের বিপক্ষে প্রতিশোধ নয়, শিরোপাই লক্ষ্য ফ্রান্সের: জিদান ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ পরাধীন করতে পারবে না: প্রধানমন্ত্রী হাজিরা দিয়েও কাজে যোগ দেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ

দেশের সংকটে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: মেজর জেনারেল ফয়সাল বাতেন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রংপুর সেনানিবাসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

আলোচনা সভায় মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন বলেন, ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধের বিজয় ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়েছিল। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। জাতীয় পর্যায়ের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ সময় তিনি দেশের জন্য সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম ও সদস্যদের আত্মত্যাগের বিষয়টিও তুলে ধরেন।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরীসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park