1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের আহ্বান সড়কের বেহাল দশায় ১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সোমবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী সংসদ ভবনে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, দিলেন তিনটি বিশেষ পরামর্শ গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, ফেনীতে যাচ্ছেন হাবীবুল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ, সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা গোপালগঞ্জের এসপি পদে রদবদল, ফেনীতে পদায়ন হাবীবুল্লাহর ক্যানারি দ্বীপে একদিনে রেকর্ড ১ হাজার ৪৮৮ অভিবাসী পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি | বর্তমান নিউজ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. নবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে কর্মসূচির আওতায় আনার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park