
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিজ্ঞ আইনজীবী এড. খোকন চন্দ্র সাহার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার ভবনের নিচতলায় এ শোকসভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় শোকসভায় প্রয়াত আইনজীবী এড. খোকন চন্দ্র সাহার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন উপস্থিত আইনজীবীরা।
এ সময় বক্তারা তাঁর দীর্ঘ পেশাগত জীবনের সততা, নিষ্ঠা, দক্ষতা ও মানবিক গুণাবলির কথা তুলে ধরে গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, এড. হাবিব আল মোজাহিদ পলু, এড. মাহবুবুর রহমান, সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ, এড. খোরশেদ আলম মোল্লা, এড. আব্দুল গাফ্ফার, এড. আজিজুল হক হান্টু, এড. মশিউর রহমান শাহিন, এড. আওলাদ হোসেনসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।
ব/নি-ব/জ