1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদীয় কমিটিতে পাস

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বগুড়ার পরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রণীত ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে বিলটি সংসদ অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। পরে বিলটির বিভিন্ন দিক পর্যালোচনা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে বিলটি জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের বিষয়ে সম্মতি জানান।

বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, মো. মোশারফ হোসেন এমপি, শেখ মজিবুর রহমান ইকবাল এমপি, মো. রুহুল আমিন এমপি এবং মো. তাজউদ্দীন খান এমপি। তারা বিলটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন।

এ ছাড়া বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিলটি সংসদীয় কমিটিতে পাস হওয়ায় পরবর্তী ধাপে জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের পথ তৈরি হয়েছে। সংসদে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হলে বগুড়ার উন্নয়ন পরিকল্পনা ও নগর ব্যবস্থাপনায় নতুন এই কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park