1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

বেনাপোলে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩)। তিনি পোড়াবাড়ি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজাজ আহমেদ (২১), যিনি বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ছাড়া শিকড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান মিলন (৪০), যিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। একই উপজেলার শিকড়ী মধ্যপাড়া গ্রামের চান্দ আলীর ছেলে মশিউর রহমান (৪২), যিনি পুটখালী ইউনিয়নের ৭ নম্বর শিকড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর বুধবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি পাহারায় চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park