1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বাড়িঘরে তাণ্ডব, ক্ষতিগ্রস্তদের পাশে আব্দুল জব্বার হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর নিয়ে বিভ্রান্তি এক বছর পর ৮ বিভাগে তাফসির মাহফিলে আসছেন আজহারী আত্মসমর্পণে আগ্রহী ‘শুটার রায়হান’, ভয় রাজনৈতিক প্রতিহিংসার ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি বাংলাদেশসহ ১৬ দেশ ও ইইউর ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে প্রার্থী লিপি খন্দকার, সবার দোয়া ও সহযোগিতা কামনা নারায়ণগঞ্জের নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র খোরশেদা আলম লিপি খন্দকার, সমাজসেবায় অনন্য অবদান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৮০ বোতল জব্দ

সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বাড়িঘরে তাণ্ডব, ক্ষতিগ্রস্তদের পাশে আব্দুল জব্বার

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল জব্বার।
বুধবার (২৫ নভেম্বর) তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাওলানা আব্দুল জব্বার বলেন, রাতের অন্ধকারে মানুষের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের বর্বরতা পাকিস্তানি বাহিনীর নৃশংসতাকেও হার মানায়।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষের জানমাল ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার যেন ন্যায়বিচার পায়, সে জন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। কোনো অপরাধী যেন রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
এদিকে সিদ্ধিরগঞ্জে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park