1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর নিয়ে বিভ্রান্তি এক বছর পর ৮ বিভাগে তাফসির মাহফিলে আসছেন আজহারী আত্মসমর্পণে আগ্রহী ‘শুটার রায়হান’, ভয় রাজনৈতিক প্রতিহিংসার ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি বাংলাদেশসহ ১৬ দেশ ও ইইউর ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে প্রার্থী লিপি খন্দকার, সবার দোয়া ও সহযোগিতা কামনা নারায়ণগঞ্জের নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র খোরশেদা আলম লিপি খন্দকার, সমাজসেবায় অনন্য অবদান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৮০ বোতল জব্দ এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে জানিয়েছে ভারত। বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণের আবেদন প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

জয়সওয়াল আরও বলেন, ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতের মুখপাত্র এসব কথা বলেন। ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে অবস্থানের পর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা।

মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এ জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন শেখ হাসিনা। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থার জন্যও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ওই দিন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

ঢাকা বলছে, দেশে ফিরলে গ্রেপ্তার হবেন হাসিনা

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের পরপরই তাকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

২০২৫ সালের নভেম্বরে ২০২৪ সালের আন্দোলনে দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স ও নিউজ১৮।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park