1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর নিয়ে বিভ্রান্তি এক বছর পর ৮ বিভাগে তাফসির মাহফিলে আসছেন আজহারী আত্মসমর্পণে আগ্রহী ‘শুটার রায়হান’, ভয় রাজনৈতিক প্রতিহিংসার ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি বাংলাদেশসহ ১৬ দেশ ও ইইউর ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে প্রার্থী লিপি খন্দকার, সবার দোয়া ও সহযোগিতা কামনা নারায়ণগঞ্জের নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র খোরশেদা আলম লিপি খন্দকার, সমাজসেবায় অনন্য অবদান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৮০ বোতল জব্দ এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ডিসেম্বর মাসকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিআইজি।

তিনি বলেন, র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল চলছে। কোনো অবস্থাতেই এলাকায় নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সুযোগও থাকবে না। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।

জঙ্গল সলিমপুরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডিআইজি বলেন, এলাকার মানুষ এখন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। তাদের দৈনন্দিন কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। এরপরও কারও কোনো সমস্যা থাকলে তা শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করাই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। চট্টগ্রামের পুলিশ সুপার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। ইতোমধ্যে তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকেও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় কেটে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। অভিযোগ রয়েছে, সেখানে এখনো পাহাড় কেটে প্লট বাণিজ্য চলছে। এসব দখল ও বাণিজ্য নিয়ন্ত্রণে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সশস্ত্র পাহারা, বহিরাগতদের প্রবেশে বাধা এবং পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগও রয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park