1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর নিয়ে বিভ্রান্তি এক বছর পর ৮ বিভাগে তাফসির মাহফিলে আসছেন আজহারী আত্মসমর্পণে আগ্রহী ‘শুটার রায়হান’, ভয় রাজনৈতিক প্রতিহিংসার ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি বাংলাদেশসহ ১৬ দেশ ও ইইউর ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে প্রার্থী লিপি খন্দকার, সবার দোয়া ও সহযোগিতা কামনা নারায়ণগঞ্জের নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র খোরশেদা আলম লিপি খন্দকার, সমাজসেবায় অনন্য অবদান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৮০ বোতল জব্দ এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর নিয়ে বিভ্রান্তি

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটিকে ভুয়া প্রচারণা দাবি করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য।

তাদের দাবি, বিএনপি কার্যালয় থেকে কিছুটা দূরে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছিল। পরে সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিচ্ছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। ভিডিওতে আগুনে সেখানে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়তে দেখা যায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park