1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা: ৮-১০ জনের বিরুদ্ধে মামলা, ক্লোজ এএসআই সাত্তার তাবলিগবিরোধী নই, সাদের বিতর্কিত মতাদর্শ নিয়ে সতর্ক করেছি: দেওবন্দের মুহতামিম ৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় সূর্যবংশীর বিশ্বরেকর্ড আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারির মালিককে লাখ টাকা জরিমানা শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যেন ক্ষমতার অপব্যবহারের সাহস না পায় কেউ: অ্যাটর্নি জেনারেল বিলোনিয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, মুহুরীর চরে সিসি ক্যামেরা গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্রে আগুন দিল শ্রমিকরা পেট্রাপোল বৈঠক ও সহিংসতায় ষড়যন্ত্র দেখছেন রিজভী অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেলেও দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক পয়েন্টে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকার ৭০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ী ও সালনা এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল ব্যাহত হয়। শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ওই এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করায় ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরবর্তী সময়ে দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর নগরীর ভোগড়া এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। পুলিশের ধাওয়ার মুখে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে যান।

ভোগড়ার ঘটনার পরপরই নগরীর গাজীপুরা ২৭ এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। সেখানে আন্দোলনরত শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উড়ালসড়কের নিচে অবস্থিত একটি পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয় এবং বক্সের ভেতরে থাকা আসবাবপত্রে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

একের পর এক এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের বিভিন্ন এলাকার ৭০টি পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভপ্রবণ এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের এক স্থান থেকে সরিয়ে দেওয়া হলেও তারা আবার অন্য এলাকায় গিয়ে বিক্ষোভের চেষ্টা করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ৭০টি কারখানা বন্ধ রয়েছে বলে জানান তিনি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে নতুন করে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরের পোশাকশিল্প এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park