1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা: ৮-১০ জনের বিরুদ্ধে মামলা, ক্লোজ এএসআই সাত্তার তাবলিগবিরোধী নই, সাদের বিতর্কিত মতাদর্শ নিয়ে সতর্ক করেছি: দেওবন্দের মুহতামিম ৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় সূর্যবংশীর বিশ্বরেকর্ড আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারির মালিককে লাখ টাকা জরিমানা শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যেন ক্ষমতার অপব্যবহারের সাহস না পায় কেউ: অ্যাটর্নি জেনারেল বিলোনিয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, মুহুরীর চরে সিসি ক্যামেরা গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্রে আগুন দিল শ্রমিকরা পেট্রাপোল বৈঠক ও সহিংসতায় ষড়যন্ত্র দেখছেন রিজভী অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা: ৮-১০ জনের বিরুদ্ধে মামলা, ক্লোজ এএসআই সাত্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। এদিকে, হামলার সময় প্রাণে বেঁচে যাওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে হত্যাকাণ্ডের পাশাপাশি সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন একই থানার এসআই মো. রফিক।

নিহত আনোয়ার মোল্লা (৩২) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযানে যান এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আনোয়ার গুরুতর আহত হন। এএসআই আব্দুস সাত্তার দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচেন।

পরে আহত আনোয়ারকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এএসআই আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্র জানায়, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এর আগে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে পুলিশ। কনস্টেবল হত্যার পেছনে কোনো মাদক চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন আনোয়ার মোল্লা। মৃত্যুর আগে প্রায় ৮ বছর ৯ মাস তিনি পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করেন।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park