1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অভিভাবকদের অভিযোগ জানাতে গোপন বক্স চালুর ঘোষণা দিলেন আবুল কাউসার আশা যুবদলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সমন্বয়ক হলেন রেজাউল কবীর পল বিদেশি আধিপত্য রুখতেই বিএনপি গঠন করেন জিয়াউর রহমান: আবদুস সালাম তারেক রহমানকে নিয়ে ‘গর্তে পড়েছেন’ মন্তব্য নাসীরুদ্দীনের রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের দাবি ড. ইউনূসের আ.লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান নেই: রাষ্ট্রদূত নারায়ণগঞ্জে তারেক জিয়া পরিষদের ৪৪ সদস্যের কমিটি অনুমোদন ইনু-দীপুসহ চারজনের অব্যাহতির শুনানি ২৬ নভেম্বর চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসিরুদ্দিন পাটোয়ারী

যুবদলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সমন্বয়ক হলেন রেজাউল কবীর পল

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে জাতীয়তাবাদী যুবদলের ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় নেতাদের নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল কবীর পল।

শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সহসমন্বয়কের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। এ ছাড়া ঢাকা বিভাগের সমন্বয়ক হয়েছেন রফিক আহমেদ ডলার এবং সহসমন্বয়ক হয়েছেন মঈনুদ্দীন রুবেল।

চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া ও আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল।

সিলেট বিভাগে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। বরিশাল বিভাগে দায়িত্ব পালন করবেন এইচ এম তসলিম উদ্দিন শাহ ও নাসির উদ্দিন রুমন। রংপুর বিভাগে দায়িত্ব পেয়েছেন কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপক।

এ ছাড়া ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু। কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।

যুবদলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ এলাকার জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করবেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সূত্র: যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্ব বণ্টনের বিজ্ঞপ্তি।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park