1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা: ৮-১০ জনের বিরুদ্ধে মামলা, ক্লোজ এএসআই সাত্তার তাবলিগবিরোধী নই, সাদের বিতর্কিত মতাদর্শ নিয়ে সতর্ক করেছি: দেওবন্দের মুহতামিম ৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় সূর্যবংশীর বিশ্বরেকর্ড আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারির মালিককে লাখ টাকা জরিমানা শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যেন ক্ষমতার অপব্যবহারের সাহস না পায় কেউ: অ্যাটর্নি জেনারেল বিলোনিয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, মুহুরীর চরে সিসি ক্যামেরা গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্রে আগুন দিল শ্রমিকরা পেট্রাপোল বৈঠক ও সহিংসতায় ষড়যন্ত্র দেখছেন রিজভী অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

নভেম্বর-জানুয়ারির তারিখ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ অধিনায়ক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন ঘোষণা ও বক্তব্য নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারির মতো নির্দিষ্ট কোনো তারিখ নিয়ে দেশবাসীর ভয়ের কিছু নেই। এ ধরনের ঘোষণা মানুষ আগেও শুনেছে। এসব ঘোষণা আসবে, আবার চলেও যাবে। তাই এ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলন যৌক্তিক হলেও কিছু নাশকতাকারী সেই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা করায় স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি কারও কাছে নাশকতার বিষয়ে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

তিনি আশ্বস্ত করে বলেন, এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তাই দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park