1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা: ৮-১০ জনের বিরুদ্ধে মামলা, ক্লোজ এএসআই সাত্তার তাবলিগবিরোধী নই, সাদের বিতর্কিত মতাদর্শ নিয়ে সতর্ক করেছি: দেওবন্দের মুহতামিম ৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় সূর্যবংশীর বিশ্বরেকর্ড আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারির মালিককে লাখ টাকা জরিমানা শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যেন ক্ষমতার অপব্যবহারের সাহস না পায় কেউ: অ্যাটর্নি জেনারেল বিলোনিয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, মুহুরীর চরে সিসি ক্যামেরা গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্রে আগুন দিল শ্রমিকরা পেট্রাপোল বৈঠক ও সহিংসতায় ষড়যন্ত্র দেখছেন রিজভী অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

পেট্রাপোল বৈঠক ও সহিংসতায় ষড়যন্ত্র দেখছেন রিজভী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের নেতারা অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি শাখার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, যানবাহনে আগুন এবং ভাঙ্গায় কৃষক দলের রাজু ও নড়াইলের কালিয়ায় জাসাস ও কৃষক দলের নেতাদের হত্যার পেছনে সীমান্তের ওপার থেকে মদদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভারতের পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চার নেতার প্রায় দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করতে পারেন।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাস রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে রিজভী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে অতীতে দিল্লির কাছে নতজানু নীতি অনুসরণ করা হয়েছে। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থা এবং বিগত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তা প্রতিহত করবে। একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধিপত্যবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park