1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, আহত ১০; তিন মোটরসাইকেলে আগুন আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে গৃহকর্তা আহত দেশের সংকটে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: মেজর জেনারেল ফয়সাল বাতেন সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, জানবেন যেভাবে বৈশাখী টিভিতে হামলার পর পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের ব্যবসা, আয়ের রেকর্ড গড়ল GTA 6 মুসল্লিদের জায়গা বাড়াতে আধুনিক হচ্ছে পাগলা মসজিদ স্পেনের বিপক্ষে প্রতিশোধ নয়, শিরোপাই লক্ষ্য ফ্রান্সের: জিদান ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ পরাধীন করতে পারবে না: প্রধানমন্ত্রী হাজিরা দিয়েও কাজে যোগ দেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির র‌্যালিতে আবদুস সালাম-রবিনের নেতৃত্বে দক্ষিণের বিশাল শোডাউন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে ব্যাপক শোডাউন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিতে মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতাকর্মীরা। এ সময় মহান মুক্তিযুদ্ধ, আধুনিক সশস্ত্র বাহিনী গঠন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন দলের নেতারা।

নয়াপল্টন থেকে শুরু হওয়া র‌্যালিটি বিজয়নগর ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মূল র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, বিভিন্ন সময়ে স্বৈরশাসকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করেছে। সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ইতিহাসে যার যতটুকু অবদান রয়েছে, তা যথাযথভাবে স্বীকৃতি দিতে হবে।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, দেশের প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে ছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও গণতন্ত্র যখন বিপন্ন ছিল, তখন জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। তাঁর নেতৃত্বে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। কোনো অপশক্তি যেন এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে আবদুস সালাম বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি দেশের সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তিনি রক্ষীবাহিনী বিলুপ্ত করে সশস্ত্র বাহিনীকে সুসংগঠিত ও শক্তিশালী করেন।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী, জনগণ, ছাত্র, শ্রমিক ও কৃষকের ঐক্য বজায় থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না। সশস্ত্র বাহিনী দিবসে এটিই হোক সবার অঙ্গীকার।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park