1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, আহত ১০; তিন মোটরসাইকেলে আগুন আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে গৃহকর্তা আহত দেশের সংকটে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: মেজর জেনারেল ফয়সাল বাতেন সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, জানবেন যেভাবে বৈশাখী টিভিতে হামলার পর পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের ব্যবসা, আয়ের রেকর্ড গড়ল GTA 6 মুসল্লিদের জায়গা বাড়াতে আধুনিক হচ্ছে পাগলা মসজিদ স্পেনের বিপক্ষে প্রতিশোধ নয়, শিরোপাই লক্ষ্য ফ্রান্সের: জিদান ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ পরাধীন করতে পারবে না: প্রধানমন্ত্রী হাজিরা দিয়েও কাজে যোগ দেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি: রিজভী

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছেন, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ ও সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করেছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।

জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।

পরাজিত শক্তির সমালোচনা করে রিজভী বলেন, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করেন, তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিজয়নগর ও পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া ও কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park