
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের পক্ষে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আরমান, যুবদল নেতা শাহীনসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলটি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের পরিবেশ।
এ সময় নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবেন।
ব/নি-ব/ত