1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া মাহফিল সাখাওয়াত, টিপু রাজীব ও রেজা রিপনের উপস্থিতিতে হোসিয়ারি কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত । প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বর্তমান নিউজ পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন জলাবদ্ধতা নিরসনে মাঠে নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার, ফতুল্লায় শুরু করলেন খাল খনন কর্মসূচি রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী আ.লীগের লকডাউন উপেক্ষা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক যান চলাচল কাঁচপুরে যাত্রীবাহী বাসে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্ত মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি, স্বাভাবিক পরিস্থিতি কাদের মোল্লার ফাঁসিকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বললেন প্রধান বিচারপতি গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের সরাল পুলিশ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমানের সঙ্গে নীট কনসার্নের দুই পরিচালক

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বর্তমান নিউজ পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বর্তমান নিউজ পরিবার।
আজ ২০ নভেম্বর। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। এ বিশেষ দিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেছে বর্তমান নিউজ পরিবার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
জন্মদিন উপলক্ষে বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলা হয়, দেশের মানুষের প্রত্যাশা, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে তাঁর সরকারের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।
একই সঙ্গে দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park