1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

কাদের মোল্লার ফাঁসিকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বললেন প্রধান বিচারপতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

জামায়াত নেতা কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে এ ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা ন্যায়বিচারের ব্যর্থতা বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি।

শুনানির একপর্যায়ে আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়? এ বিষয়টি নিয়েও আদালতে আলোচনা হয়।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ওই রায়ের বিরুদ্ধে তিনজনই আপিল করেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

এর আগে নকলার চারজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে আমিনুজ্জামান ফারুকের বয়সসংক্রান্ত বিষয়টি সামনে আসায় বিচারপ্রক্রিয়া নিয়ে সর্বোচ্চ আদালতে প্রশ্ন উঠেছে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park