1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা নিরসনে মাঠে নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার, ফতুল্লায় শুরু করলেন খাল খনন কর্মসূচি রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী আ.লীগের লকডাউন উপেক্ষা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক যান চলাচল কাঁচপুরে যাত্রীবাহী বাসে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্ত মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি, স্বাভাবিক পরিস্থিতি কাদের মোল্লার ফাঁসিকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বললেন প্রধান বিচারপতি গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের সরাল পুলিশ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমানের সঙ্গে নীট কনসার্নের দুই পরিচালক মনিরুল ইসলাম সজল ও সাহেদের নেতৃত্বে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল রংপুরে টার্মিনালের পাশে বাসে আগুন, পুড়ে ছাই

কাঁচপুরে যাত্রীবাহী বাসে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যাত্রীবেশে বাসে উঠে এক দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে উঠে আগুন ধরিয়ে দেয়। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাসের চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক ব্যক্তি বাসে উঠে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park