
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বর্তমান নিউজ পরিবার।
আজ ২০ নভেম্বর। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। এ বিশেষ দিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেছে বর্তমান নিউজ পরিবার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
জন্মদিন উপলক্ষে বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলা হয়, দেশের মানুষের প্রত্যাশা, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে তাঁর সরকারের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।
একই সঙ্গে দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হচ্ছে।