1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা নিরসনে মাঠে নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার, ফতুল্লায় শুরু করলেন খাল খনন কর্মসূচি রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী আ.লীগের লকডাউন উপেক্ষা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক যান চলাচল কাঁচপুরে যাত্রীবাহী বাসে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্ত মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি, স্বাভাবিক পরিস্থিতি কাদের মোল্লার ফাঁসিকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বললেন প্রধান বিচারপতি গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের সরাল পুলিশ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমানের সঙ্গে নীট কনসার্নের দুই পরিচালক মনিরুল ইসলাম সজল ও সাহেদের নেতৃত্বে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল রংপুরে টার্মিনালের পাশে বাসে আগুন, পুড়ে ছাই

আ.লীগের লকডাউন উপেক্ষা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক যান চলাচল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকভাবে চলছে যানবাহন। দূরপাল্লার বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করছে আগের মতোই। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনজীবন ও ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন অংশে যানবাহন ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। এ সময় মহাসড়কে নিষিদ্ধ সংগঠনটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জনজীবন ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। দাউদকান্দির বলদা খালের কনফেকশনারি দোকানদার জুন্নুন হোসেন জানান, প্রতিদিনের মতোই তারা স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।

একই কথা জানান কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনি বলেন, অন্যান্য দিনের মতো আজও সবকিছু স্বাভাবিক রয়েছে। যানবাহন ও মানুষের চলাচল দেখে মনে হচ্ছে না যে কেউ কোনো কর্মসূচি ডেকেছে। বিচ্ছিন্ন উপজেলার নিমসার বাজারের ব্যবসায়ী মান্নান রশিদ জানান, পাইকারি বাজারে প্রতিদিনের মতোই কেনাবেচা চলছে এবং বেচাকেনাও স্বাভাবিক রয়েছে।

যান চলাচলের বিষয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান চালক ফরহাদ হোসেন জানান, রাত ৩টায় চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সকাল ৯টায় তিনি চান্দিনা এলাকায় পৌঁছেছেন। পথে কোথাও কোনো ধরনের সমস্যার মুখোমুখি হননি।

এদিকে, মাঠপর্যায়ে নিজেদের অবস্থানের কথা জানিয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, সারারাত তারা কুমিল্লা মহানগর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেছেন। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি। তাদের অঙ্গসংগঠনগুলো মাঠে সক্রিয় রয়েছে এবং যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, যেকোনো ধরনের অরাজকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটার এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park