1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

বাউবির এইচএসসিতে পাসের হার ৬৪.৭৫ শতাংশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী এ প্লাস (A+), ১ হাজার ৫০৮ জন এ (A), ৩ হাজার ৩০২ জন এ মাইনাস (A-), ৩ হাজার ৫২৪ জন বি (B), ২ হাজার ১০৭ জন সি (C) এবং ৪৬ জন ডি (D) গ্রেড পেয়েছেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।

তিনি জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষার্থীরা বাউবির ওয়েবসাইটের ফলাফল পোর্টাল থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

গ্রামীণফোনের (জিপি) গ্রাহকদের মেসেজ অপশনে PB BOU Student ID লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: PB BOU 19011010048।

অন্যদিকে টেলিটক, রবি ও বাংলালিংক গ্রাহকদের BOU Student ID লিখে ২২৭৭৭ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ: BOU 19011010048।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park