1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালার মৃত্যু, প্রাণ গেল একই পরিবারের দুজনের। ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ক বই বিতরণ করলেন আনন্দ কুমার গুপ্ত রসগোল্লা বলে চকলেট বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু ১৮ নভেম্বরের পর সৈকতে গবাদিপশু পেলেই নিলাম নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী কপ-৩১ শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেন যুবদল নেতা সজল ইমরান খানের দুই বোনকে মুক্তি দিল পাকিস্তান সরকার তেহরানে নেতানিয়াহুর মতো দেখতে বাদাম বিক্রেতা

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ক বই বিতরণ করলেন আনন্দ কুমার গুপ্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ক বই বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী শিব মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন আয়োজক আনন্দ কুমার গুপ্ত।

আয়োজক আনন্দ কুমার গুপ্ত জানান, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শুক্রবার নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। এসব ক্লাসে শিক্ষার্থীদের সনাতন ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে পাঠদান করা হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) তয়ন কুমার মন্ডল এবং শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park