
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জ মহানগর সদর থানা তাঁতী দলের সহসভাপতি মাসুদ খানের স্ত্রী শামীমা আক্তার নিলার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাদ এশা নগরীর মিশনপাড়া জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জানাজায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার, সদর থানা তাঁতী দলের সভাপতি মো. শাহাবুদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রশীদ হাওলাদার, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম খানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জানাজায় অংশ নেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
ব/নি-ব/ত