1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ফুলবাড়ীতে গোষ্ঠ ধাম মেলা পরিদর্শনে আনন্দ কুমার গুপ্ত ২০ মিনিটেই ভিনিসিয়ুসের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক রামিসা হত্যা মামলায় স্বপ্নাকে খালাস, সোহেলের মৃত্যুদণ্ড বহাল বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ভঙ্গুর রেলওয়ের উন্নয়নে অনেক দূর এগিয়েছে সরকার: মীর হেলাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, যান চলাচল স্বাভাবিক: পুলিশ প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা ঢাবি শিক্ষকদের গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যাননি পরিবারের কেউ

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে সার্বক্ষণিক নজরদারি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং কার্যক্রম চালু রাখা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সদর দপ্তরের মনিটরিং সেল থেকে জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন করা বিজিবি সদস্যদের কার্যক্রম ও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যদের উপস্থিতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সমন্বয়ের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park