1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে জামিনে মুক্ত কামাল উদ্দিন, বললেন ‘ভয় পাই না’ আমন মৌসুমে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন ধান কিনবে সরকার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন টাঙ্গাইলে বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে অপরাধ দমনে মোহাম্মদপুরে বসছে শত শত সিসিটিভি ক্যামেরা বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় তারেক রহমান শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তিতে নজরদারি বিজিবির ফুলবাড়ীতে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে নতুন আশ্রম চালু রেজিস্ট্রেশনে দুর্নীতি-হয়রানিতে ছাড় নয়: আইনমন্ত্রী ডিসেম্বরে বড় শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত

টাঙ্গাইলে বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে দায়ের করা মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া সাংবাদিকরা হলেন এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।

শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর তাদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হয়। বাদী বিএনপির নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার হওয়া সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার সন্ধ্যায় তারা দেওবাড়ী বাজারে এক নারীকে ধর্ষণের অভিযোগসংক্রান্ত একটি সালিশের সংবাদ সংগ্রহ করতে যান। তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ হাজার টাকায় ওই ঘটনার মীমাংসা করা হয়। এর মধ্যে ২ লাখ টাকা ওই নারীকে এবং ৮০ হাজার টাকা মাতবরদের দেওয়া হয় বলে তারা জানতে পারেন।

পরে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পাশের একটি বাড়িতে মাদক সেবনের তথ্য পেয়ে সাংবাদিকরা সেখানে গিয়ে কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন তারা। এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যান এবং ২০০ থেকে ৩০০ লোক জড়ো করে তাদের হেনস্তার চেষ্টা করেন বলে সাংবাদিকদের অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাংবাদিক ও পরিবারের সদস্যদের দাবি, পরদিন বিএনপি নেতা ফজলুর রহমান ফজলু বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তবে মামলায় মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি বলে অভিযোগ তাদের।

আদালতে নেওয়ার আগে সাংবাদিক আব্দুর রাজ্জাক সুজন অভিযোগ করেন, মাদক সেবনকারীরা তাদের ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। এতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এমনকি তাদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। তবে মাদক সেবনের অভিযোগে মামলা করা হয়নি কেন—এমন প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি তিনি।

সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, মামলায় চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, তিনি কেন মামলার বাদী হননি—এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।

এদিকে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park