1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে জামিনে মুক্ত কামাল উদ্দিন, বললেন ‘ভয় পাই না’ আমন মৌসুমে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন ধান কিনবে সরকার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন টাঙ্গাইলে বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে অপরাধ দমনে মোহাম্মদপুরে বসছে শত শত সিসিটিভি ক্যামেরা বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় তারেক রহমান শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তিতে নজরদারি বিজিবির ফুলবাড়ীতে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে নতুন আশ্রম চালু রেজিস্ট্রেশনে দুর্নীতি-হয়রানিতে ছাড় নয়: আইনমন্ত্রী ডিসেম্বরে বড় শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত

রেজিস্ট্রেশনে দুর্নীতি-হয়রানিতে ছাড় নয়: আইনমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রেজিস্ট্রেশন বিভাগে সেবাগ্রহীতাদের হয়রানি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, এ বিভাগে দুর্নীতি কিংবা জনহয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের দ্বিধা করা হবে না। এ ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন বিভাগের সুনামের সঙ্গে তার নিজের সুনামও জড়িত। তাই এ বিভাগে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে ভোগান্তিতে ফেলে এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

রেজিস্ট্রেশন বিভাগের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিবছর জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এ বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম একক খাত হলেও প্রয়োজনের তুলনায় বিভাগটি অবহেলিত। এ অবস্থার পরিবর্তনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রেজিস্ট্রেশন বিভাগের যৌক্তিক দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ব্যবস্থাও করা হবে।

বিভাগটির বিষয়ে সাধারণ মানুষের মধ্যে থাকা নেতিবাচক ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের আস্থা ফিরিয়ে আনতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিজেদের সীমাবদ্ধতা, ঘাটতি ও অযোগ্যতা দূর করে বিভাগটিকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। জনগণ কোনো ধরনের ভোগান্তির শিকার হলে তা পুরো বিভাগের জন্য কলঙ্কজনক হবে।

আইনমন্ত্রী আরও বলেন, রেজিস্ট্রেশন বিভাগের সেবার ওপর জনগণের আস্থা প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রণোদনা ও অনুপ্রেরণার ব্যবস্থা করার বিষয়টি বিবেচনা করা হবে। সিনিয়র সাব-রেজিস্ট্রারদের চাহিদাও গুরুত্বের সঙ্গে দেখা হবে। তবে এসব সুবিধার পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান আসাদুজ্জামান। তিনি বলেন, ইতোমধ্যে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ পদ্ধতি আরও বিস্তৃত করা হবে। এর ফলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং রেজিস্ট্রেশন বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপজেলা পর্যায়ে সাব-রেজিস্ট্রারদের সঙ্গে সিভিল প্রশাসনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয়েও বক্তব্য দেন আইনমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের সমস্যা নিজেদের যোগ্যতা, মেধা ও প্রজ্ঞা দিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করতে হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, সিভিল প্রশাসনের সমন্বয়ের দায়িত্ব জেলা প্রশাসকের। কোনো সাব-রেজিস্ট্রার বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলা প্রশাসক ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে প্রতিবেদন পাঠানোর বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

রেজিস্ট্রেশন বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে, সে বিষয়ে আইনমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সাব-রেজিস্ট্রার বিভাগকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। তবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী রেজিস্ট্রেশন বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে রাজনৈতিক মতাদর্শের প্রভাব না রাখার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, ব্যক্তিগতভাবে কারও রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে এবং অন্যের সঙ্গে মতপার্থক্যও থাকতে পারে। তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবার দায়িত্ব হলো প্রজাতন্ত্র ও আইনের প্রতি অবিচল আস্থা রেখে দায়িত্ব পালন করা।

মন্ত্রী আরও বলেন, কোনো সাব-রেজিস্ট্রার সরকারি দায়িত্বে থেকে নিজের এলাকায় রাজনৈতিক মতাদর্শ প্রচারের উদ্দেশ্যে নিয়মিত চাঁদা দিলে সরকার তা উপেক্ষা করবে না। রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন ঘটানোর সুযোগ নির্বাচনে ভোটের মাধ্যমে রয়েছে। কিন্তু সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত বা অবহেলা গ্রহণযোগ্য হবে না।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park