1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে জামিনে মুক্ত কামাল উদ্দিন, বললেন ‘ভয় পাই না’ আমন মৌসুমে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন ধান কিনবে সরকার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন টাঙ্গাইলে বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে অপরাধ দমনে মোহাম্মদপুরে বসছে শত শত সিসিটিভি ক্যামেরা বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় তারেক রহমান শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তিতে নজরদারি বিজিবির ফুলবাড়ীতে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে নতুন আশ্রম চালু রেজিস্ট্রেশনে দুর্নীতি-হয়রানিতে ছাড় নয়: আইনমন্ত্রী ডিসেম্বরে বড় শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত

শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তিতে নজরদারি বিজিবির

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন | শেরপুর প্রতিনিধি

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে জনবল এবং যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি।

সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি দুটি এটিভি (ATV) গাড়ি, ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা সংযোজন করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ মহড়াও পরিচালনা করেছে বিজিবি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। বাড়তি জনবল ও প্রযুক্তির সমন্বয়ে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর হবে বলে আশা করছে সংস্থাটি।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park