1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

নৌকায় নদী পারের সময় গুলিবিদ্ধ খাইরুল

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুরে গড়াই নদী পার হওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন খাইরুল শেখ নামে এক যুবক। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে ওসমানপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খাইরুলের পেটে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাইরুল ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সূত্রে জানা যায়, কয়েকজনের সঙ্গে নৌকায় নদী পার হচ্ছিলেন তিনি। এ সময় নৌকার যাত্রীরা চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা থেকে অন্ধকারে গুলি ছোড়া হয়।

স্থানীয়রা খাইরুলকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খাইরুলের বড় ভাইয়ের অভিযোগ, তাঁর ভাইয়ের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাজন ও তাঁর সহযোগীরা গুলি চালিয়েছেন। এলাকায় তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অত্যাচারের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে পরিবার।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park