1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সরিষাবাড়ীতে গোয়ালঘর থেকে চার গরু চুরি

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

সরিষাবাড়ী প্রতিনিধি ; আল আমিন হাসান

জামালপুরের সরিষাবাড়ীতে একটি গোয়ালঘর থেকে চারটি গরু চুরির অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান খানবাড়ি এলাকার সোলাইমান হোসেন খানের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, আধাপাকা গোয়ালঘরে রাখা দুটি লাল গাভি, একটি লাল ষাঁড় ও একটি লাল বকনা গরু চুরি হয়েছে। পরে সোলাইমান হোসেন খানের স্ত্রী নিগার সুলতানা সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।

স্থানীয়দের দাবি, উপজেলায় গরু চুরির ঘটনা বাড়তে থাকায় কৃষক ও গৃহস্থদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ ধরনের ঘটনা ঘিরে ভুক্তভোগী ও এক সাংবাদিককে মারধরের ঘটনাও ঘটেছে বলে তাঁরা অভিযোগ করেন। এসব ঘটনায় প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park