1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

মক্তবের শিশুকে যৌন নিপীড়ন, ইমামের ৭ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ফরিদপুরে মক্তবের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম নামে এক ইমামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

আরিফুল ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা। তিনি নগরকান্দা উপজেলার একটি মসজিদে ইমামতি করার পাশাপাশি শিশুদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিতেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অক্টোবর সকালে একা মক্তবে যাওয়া শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করেন আরিফুল। শিশুটি সেখান থেকে বেরিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। ওই দিন শিশুটির মা নগরকান্দা থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আসামি আদালতে দোষ স্বীকার করেন এবং সাক্ষ্য-প্রমাণে তাঁর অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্টি জানিয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park