1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

কয়লা নিয়ে ইটভাটায় যাওয়ার পথে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

জামালপুরের মাদারগঞ্জে কয়লাবোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী এনামুল হক (১৮) আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার ঘুগুমারি এলাকায় কয়লাভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান (৪০) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মৃত কান্দু বেপাড়ীর ছেলে। আর আহত এনামুল কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জহরুল মন্ডলপাড়া এলাকার শাহজামালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়লাভর্তি ট্রাকটি ঘুগুমারিতে ভাই ভাই নামে একটি ইটভাটায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ট্রাকচালকের মৃত্যু হয়। এতে তার সহকারী সামান্য আহত হন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park