1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ঝিনাইগাতীতে চালকল খাদে পড়ে নিহত ১, আহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

শেরপুর প্রতিনিধি | মোঃ বিল্লাল হোসেন

শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালোইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুজন মিয়া (১৮) নামে আরও একজন।

রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন আলম উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা গ্রামের উদর আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসাইন আলম দীর্ঘদিন ধরে শ্যালোইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ চালকলের ব্যবসা করে আসছিলেন। রবিবার সকালে তিনি চালকলটি নিয়ে বাড়ি থেকে সন্ধ্যাকুড়া এলাকার উদ্দেশে রওনা হন। পথে রাংটিয়া এলাকায় পৌঁছালে চালকলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক হোসাইন আলম ও তাঁর সহকারী সুজন মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park